জাতীয়

স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার ভূমিকা ছিল: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

এদেশের স্বাধীনতার পেছনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের কথা জানত বলেই ঘাতকের দল তাকে হত্যা করেছে— বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বঙ্গমাতার ৮৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মায়ের মতো একজন সাথী পেয়েছিলেন বলেই বঙ্গবন্ধু তার সংগ্রামে সফল হয়েছিলেন। সুখ-স্বাচ্ছন্দ ত্যাগ করে বাবার পাশে থেকে এদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।

বঙ্গবন্ধুর ৬ দফা দেওয়ার পর আওয়ামী লীগের সঙ্কটের সময় ফজিলাতুন্নেছা মুজিব নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, সেসময় যখন সব নেতা একে একে গ্রেপ্তার হচ্ছেন তখন বঙ্গমাতার নির্দেশেই আমেনা বেগমকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তির পক্ষে ছিলেন ব্যারিস্টার আমীর উল ইসলামসহ অনেক নেতাই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ