জাতীয়

ভারতে গিয়ে মামুন জঙ্গিবাদে জড়িয়েছে: মনিরুল

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

ভারতের এন্টি টেরোর স্কোয়াডের হাতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্দুল্লাহ আল মামুন ভারতে গিয়ে জঙ্গিবাদে জড়িয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মনিরুল আরো বলেন, রাজধানীর হলি আর্টিজান মামলায় গুরুত্বপূর্ণ আসামি রিমান্ডে আছে রিমান্ড শেষে সিদ্ধান্ত নেয়া হবে কবে নাগাদ ওই মামলার অভিযোগপত্র দেয়া হবে।

প্রসঙ্গত: ভারতের মুজাফফরনগরে বাংলাদেশের জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন আবদুল্লাহ নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটি আইনশৃঙ্খলা বাহিনী বলে জানায়।

গত রোববার ভারতের সন্ত্রাসবিরোধী বিশেষ স্কোয়াড-এটিএসে মহাপরিদর্শক অসিম অরুণের বরাত দিয়ে পিটিআই জানায়, মুজাফফরনগরের কুটেসারা এলাকা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ২০১১ সাল থেকে বাংলাদেশি নাগরিক আবদুল্লাহ উত্তর প্রদেশে আছে। প্রথম দিকে দেওবন্দে থাকলেও গত একমাস ধরে তিনি মুজাফফরনগরের কুটসেরা এলাকায় অবস্থান করে।

এদিকে, হবিগঞ্জ থেকে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা বলছে, আটককৃত ব্যক্তি বিদেশ থেকে অর্থ এনে জঙ্গিবাদে সহায়তা করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ