জাতীয়

সাংবাদিকদের ওয়েজবোর্ড দরকার নেই: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

সাংবাদিকদের বেতন সরকারি চাকরিজীবীদের চেয়ে বেশি তাই তাদের জন্য ওয়েজবোর্ড দরকার নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সাংবাদিকদের জন্য নতুন কোনো বেতন কাঠামোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সাংবাদিকদের যে বিদ্যমান বেতন কাঠামো আছে, যে পাঁচটি বেতন স্তর রয়েছে তা প্রায় সরকারি কর্মকর্তাদের পে-স্কেলের সমান।

সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে 'নিউজ পেপারস্ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব' নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় দেশের হাতে গোনা কয়েকটি সংবাদপত্র ছাড়া সব পত্রিকা বোগাস বলে উল্লেখ করে তিনি শিগগিরই যাচাই-বাছাই করে ওইসব পত্রিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথাও বলেন অর্থমন্ত্রী।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন 'নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব' নেতারা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও সেখানে উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যেসব তথ্য সংবাদপত্র শিল্প থেকে পাওয়া যাচ্ছে তা দুঃখজনক।

সংবাদপত্রের সাংবাদিকদের জন্য নতুন করে কোনও বেতন কাঠামোর প্রয়োজন নেই বলে অর্থমন্ত্রী মনে করেন। এমনকি টেলিভিশন সাংবাদিকদের জন্যও বেতন কাঠামোর দরকার নেই বলে মত তার।

তিনি বলেন, সাংবাদিকদের বিদ্যমান বেতন কাঠামো সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোর সমান।

অর্থমন্ত্রীর এমন বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। নামসর্বস্ব পত্রিকাগুলোর বিষয়ে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না-এমন প্রশ্ন তোলেন তারা।

জবাবে শিগগিরই এসব পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী জানান। সেইসঙ্গে বেতন কাঠামো নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বসার আশ্বাস দেন।

এদিকে, টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যেও ছিল একই সুর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ