জাতীয়

হজযাত্রী না পাওয়ায় আরো দুটি ফ্লাইট বাতিল

হজযাত্রী না পাওয়ায় আরো দুটি হজ ফ্লাইট বাতিল
হজযাত্রী না পাওয়ায় আরো দুটি হজ ফ্লাইট বাতিল

আবারো হজযাত্রী না পাওয়ায় বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরো দুটি হজ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ।

বাতিল হওয়া বিজি-৫০৪৫ ফ্লাইটটির ভোর ৫টায় ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এরইমধ্যে ভিসা-টিকিট, মোয়াল্লেম ফি, সৌদি সরকারের নির্ধারণ করা দুই হাজার রিয়াল, হজ এজেন্সিগুলোর ভিসার আবেদন না করাসহ নানা জটিলতায় বিমান ও সৌদি এয়ারলাইন্সকে বাতিল করতে হয়েছে এ পর্যন্ত ২৩টি ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।

গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে। এবছর হজে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এ পর্যন্ত হজের উদ্দশ্যে জেদ্দা পৌঁছেছেন প্রায় পঞ্চাশ হাজার হজ যাত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ