জাতীয়

ষোড়শ সংশোধনী: রায়ের দ্বিমত থাকলেও আদালতের প্রতি শ্রদ্ধাশীল

আনিসুল হক
আনিসুল হক

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের প্রতি দ্বিমত থাকলেও আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পর্যবেক্ষণের যুক্তিগুলো গ্রহণযোগ্য নয় অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে তবে রিভিউয়ের সিদ্ধান্ত হয়নি।

এ রায়ে রিভিউ করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা যেহেতু এই রায়ে সংক্ষুব্ধ, তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে, এই রায়ে রিভিউ করা হবে কি না। তবে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। কারণ, রায়ের খুঁটিনাটি বিষয়গুলো এখনো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে প্রধান বিচারপতি যে যুক্তি তুলে ধরেছেন তা গ্রহণযোগ্য নয়- এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ আবেগ ও বিদ্বেষ প্রসূত এর মাধ্যমে সংসদকে কটুক্তি করা হয়েছে বলেও মনে করেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ধারণা অস্বচ্ছ-নাজুক—এটি সামরিক একনায়কতন্ত্রের চিন্তার ফসল— এ ব্যবস্থা গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ ও নাজুক— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ বিচার বিভাগের সঙ্গে কোনো পাওয়ার কনটেস্টে অবতীর্ণ হয়নি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রায়ের পরপরই তড়িঘড়ি করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক ডাকা দুঃখজনক।

প্রধান বিচারপতি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন—এ প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করেছেন এছাড়া বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয়নি বলে যে বক্তব্য দেয়া হয়েছে, তাতে তিনি মর্মাহত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ