জাতীয়

আপাতত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আপাতত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে এর প্রভাব বাংলাদেশের বাজারে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, মিসর থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

কোরবানীর ঈদে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, লবনের কোনো সংকট হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

রোজার ঈদে যেমন পণ্যের দাম সেভাবে বাড়েনি তেমনি কোরবানির ঈদেও বাজার যাতে স্থিতিশীল থাকে-ব্যবসায়ীদের সেই নির্দেশনা দেন।

বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়া সম্পর্কে মন্ত্রী বলেন, ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ার প্রভাবেই এ অবস্থা। তবে মিসর থেকে পেঁয়াজ এসে পৌছালেই দাম কমে আসবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ