সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার দৃষ্টতা দেখিয়েছেন— বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুঃখ প্রকাশ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তা বলা হয়েছে।
যেসব অনাকাঙ্খিত বিষয় রায়ে উল্লেখ আছে তা পুণর্বিবেচনা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো দেশের বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থার সংকট দেখা দিলে, সেদেশ প্রলয়ংকরী বিপদের মধ্যে পড়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: