জাতীয়

ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটে স্থগিত হয়েছে আরেকটি হজ ফ্লাইট

ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটে স্থগিত হয়েছে আরেকটি হজ ফ্লাইট
ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটে স্থগিত হয়েছে আরেকটি হজ ফ্লাইট

আর কোনো হজ ফ্লাইট বাতিল হবে না—গতকালের এমন ঘোষণার পর আজও শনিবার স্থগিত হয়েছে আরেকটি হজ ফ্লাইট।

ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুপুর ১টা ৫ মিনিটের হজ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় তিনটি হজ ফ্লাইট যাবে এরমধ্যে একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

হজ যাত্রীদের নিয়ে দিনের প্রথম ফ্লাইট ভোর সোয়া ৪টায় ঢাকা ছেড়ে যায় আরেকটি ফ্লাইট গেছে সকাল ৭টা ১০ মিনিটে।

আজ সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটের সময় নির্ধারিত রয়েছে। এ পর্যন্ত সৌদিআরব পৌঁছেছেন ৫৮ হাজার ৯৬০ জন হজ যাত্রী।

ভিসা পেয়েছেন ৯২ হাজার হজ যাত্রী বলে জানান তিনি।

এদিকে, সঙ্কট কাটিয়ে উঠতে এবার অন্য এয়ারলাইন্সের সাধারণ ফ্লাইটে হজ যাত্রীদের পরিবহনের দাবি জানিয়েছে হাব।

সেইসঙ্গে সৌদি সরকারের কাছ থেকে আরো ২৫টি স্লট নেয়ারও দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর এ সংগঠনটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ