প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ সফলভাবে দেশের উন্নয়নে ব্যবহার সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।
শনিবার রাজধানীতে এনআরবি এবং ইউএন শান্তি মিশনের পাঠানো রেমিটেন্সের ব্যবহার ও এর বিভিন্ন প্রতিবন্ধকতা শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পদ্ধতিগত সমস্যার কারণে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হুন্ডির মাধ্যমে দেশে আসায় সরকার বড় অংকের অর্থ হারাচ্ছে বলেও জানান তিনি।
প্রবাসীদের ভোগান্তি কমাতে দেশের এয়ারপোর্টগুলোতে আলাদা সেবা বুথ করার পরামর্শ দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: