জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

কারও একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি বলে ষোড়শ সংশোধনীর রায়ে যে পর্যবেক্ষণ দেয়া হয়ছে তার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোবাববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

রায়ের পর্যবেক্ষণে অপ্রাসঙ্গিক বিষয় তুলে আনায় অসদাচারণ হয়েছে কি-না তা খতিয়ে দেখার অবকাশ আছে, তবে তার বিচারের এখতিয়ার রাষ্ট্রপতির।

এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী বলেন, রায়ের পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।

এ রায়ের পর্যবেক্ষণের অপ্রাসঙ্গিক বক্তব্য এক্সপাঞ্জের জন্য তারা আপিল করবেন বলেও জানান আনিসুল হক।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতির ইতিহাস বিকৃতি অসদাচারণ কি-না তা খতিয়ে দেখার অবকাশ আছে। এ রায়ের বিরুদ্ধে আইনজীবীদের আন্দোলন অযৌক্তিক নয়। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যেতে পারে। তবে এটা নিয়ে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির সম্ভাবনা কম।

এছাড়াও আইসিটি আইনের ৫৭ ধারার অপব্যবহার, সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর রুনি হত্যার বিচার, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ