বগুড়ায় তরুণী ধর্ষণ এবং মা-মেয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে মানবাধিকার কমিশন সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে 'নারীর প্রতি সহিংসতা, সাম্প্রতিক ঘটনাবলী ও উত্তরণের উপায়' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অভিযুক্তদের শাস্তির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে— জানিয়ে রিয়াজুল হক বলেন, আইনের যথাযথ প্রয়োগের অভাবে অধিকাংশ মামলার আসামিরা মুক্তি পায়। ফলে বিচার ও আইনের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলে।
সমাজের প্রতিটি মানুষ যে যার অবস্থান থেকে এগিয়ে আসলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করাসহ বিচার ও আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: