বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস কাল- মঙ্গলবার এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধ কমপ্লেক্সে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
শোক দিবসে সেখানে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সমাধিসৌধের মূলস্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, বকুলতলা চত্বরসহ বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করে শোভাবর্ধন করা হয়েছে।
মঙ্গলবার সেখানে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা ও পুলিশ প্রশাসন।
জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নেতাকর্মীদের প্রস্তুতি সভাও এরইমধ্যে শেষ হয়েছে।