জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করলেন ওবায়দুল

আব্দুল হামিদ-ওবায়দুল কাদের
আব্দুল হামিদ-ওবায়দুল কাদের

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে দলের অবস্থান তুলে ধরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে একই বিষয়ে প্রধান বিচারপতি সঙ্গে তার সাক্ষাতের কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

তবে বঙ্গভবনে প্রধান বিচারপতির সঙ্গে তার সাক্ষাত হয়নি বলে জানান ওবায়দুল কাদের।

গত ১ আগস্ট, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে দেশের রাজনীতি, সামরিক শাসন, দুর্নীতি, সুশাসনসহ বিভিন্ন বিষয় উঠে আসে। রায় ঘোষণার পর থেকেই প্রধান বিচারপতির কড়া সমালোচনা করছে সংক্ষুব্ধ ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ষোড়শ সংশোধনী বাতিলের ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় বিশদভাবে পর্যালোচনা করছে আওয়ামী লীগ। এমন অবস্থায় গত শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমান সিনহার ফুলার রোডের বাসায় তার সঙ্গে দেখা করে এ রায় নিয়ে সরকার ও দলের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের।

একদিন পর সোমবার দুপুরে বঙ্গভবন গিয়ে এ বিষয়ে বিস্তারিত রাষ্ট্রপতিকে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তুলে ধরেন দলের বক্তব্য।

তিনি জানান, প্রধান বিচারপতির সঙ্গে যে আলোচনা শুরু হয়েছে তা নিয়ে এখনই কিছু বলা যাবে না।

এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করতে সকালে বঙ্গভবনে যান প্রধান বিচারপতি। তবে রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাতের সময় সেখানে প্রধান বিচাবরপতি উপস্থিত ছিলেন না বলে জানান ওবায়দুল কাদের।

গত শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় যান ওবায়দুল কাদের।

সেখানে অবস্থানকালে প্রধান বিচারপতি সঙ্গে আলাপের পাশাপাশি নৈশভোজে অংশ নেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ