বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে অনেক রাঘব বোয়ালরা জড়িত ছিল বলেন জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে সুপ্রিমকোর্ট আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিনহা বলেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের তদন্তে দুর্বলতার কারণে বিচার করা যায়নি। তবে এর পিছনে যে গভীর ষড়যন্ত্র ছিল সেটা রায়ে উল্লেখ করেছি।
এ সময় সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: