জাতীয়

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

 প্রাচিতা দত্ত টুম্পা-ইমতিয়াজ ইকরাম আলী
প্রাচিতা দত্ত টুম্পা-ইমতিয়াজ ইকরাম আলী

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন।

স্থানীয় সময় গত ১৪ আগস্ট সোমবার রাত ৮টার দিকে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় দুর্ঘটনায় তারা মারা যান বলে জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত দুজন হলেন: ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি ফারজানা সুলতানা টুসী। তিনি জর্জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে বন্ধুরা জানিয়েছেন।

ইকরাম, প্রাচিতা ও ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তার বাবা মারা যান। এই খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তার বোনের বাসার উদ্দেশে রওনা দেন। শোকার্ত ফারজানার সঙ্গে দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

ফাইরুজ জানান, ২০১১ সালে তারা চার বন্ধু ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। পিএইচডি করতে তাঁরা ২০১৬ সালের আগস্টে একসঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ