পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু শুক্রবার থেকে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, প্রতিবারের মতো এবারো ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে কাল থেকে।
ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে বিশেষ ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ৮টা থেকে ঈদপূর্ব আগাম টিকিট বিক্রি শুরু হবে।
তিনি বলেন, বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট এরপর ১৯, ২০, ২১ ও ২২ যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিট পাবেন ঈদে ঘরমুখো যাত্রীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: