দেশজুড়ে বন্যা পরিস্থিতি এবং ষোড়শ সংশোধনীর বিষয়ে অবহিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা দায়িত্ব—এখানে চাপ কিংবা গোপন কোনও বিষয় নেই।
ষোড়শ সংশোধনী ইস্যুতে রাজ সিংহাসন দখলের স্বপ্ন থেকে বিএনপি পূরনো রূপে ফিরেছেন বলে সমালোচনা করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন এখন মরুময়ের দিকে এগোচ্ছে— তাদের স্বপ্ন কখনও পূরণ হবে না।
বৃহস্পতিবার সচিবালয় কর্মচারী পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: