জাতীয়

বন্যায় ১৯০০ কিলোমিটার বাঁধের এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত

বন্যায় ভেসে গেল বসত বাড়ি
বন্যায় ভেসে গেল বসত বাড়ি

দ্বিতীয় দফার বন্যায় সারাদেশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক হাজার ৯০০ কিলোমিটার বাঁধের এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য পানি সম্পদ মন্ত্রণালয়ের।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যাজনিত কারণে ক্ষতি মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এবারের বন্যায় যেসব এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত সংস্কারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদীয় কমিটি বন্যার পানি নেমে যাওয়ার পর কোন বাঁধ কী অবস্থায় আছে, কোন কোন বাঁধের ওপর স্থায়ী বসতি তৈরি হয়েছে তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে জমা দিতে বলেছে মন্ত্রণালয়কে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যানুসারে জুলাইয়ের শেষ থেকে শুরু হওয়া চলতি মৌসুমের দ্বিতীয় দফার বন্যায় এ পর্যন্ত ২২ জেলার ৩৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর ও রাঙামাটি জেলার ১২২টি উপজেলা ও ৩৮টি পৌরসভা এখন বন্যায় প্লাবিত।

গত এপ্রিলে দেশের সিলেট অঞ্চলে আগাম বন্যায় বাঁধ ভেঙে হাওর এলাকার ছয় জেলা প্লাবিত হয়।

এদিকে, দেশের উপকূলীয় এলাকার বাঁধ সংস্কার কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি।

কমিটি জানিয়েছে, প্রতিবছর নভেম্বর মাসের আগেই বাঁধ সংস্কারের কাজ শেষ হতো; এবার সেভাবে মনিটরিং লক্ষ্য করা যায়নি।

কমিটির সভাপতি সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের বলেন, আগে নভেম্বর মাস আসার আগেই ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধগুলো পরীক্ষা করা হতো। এমন কি রোলার দিয়ে বাঁধ শক্ত করেও দেয়া হতো, যাতে বন্যার পানি সহজেই প্রবেশ করতে না পারে। কিন্তু এবার তা দেখা যায়নি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যাজনিত কারণে ক্ষতি মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এবারের বন্যায় যেসব এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত সংস্কারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটি বাংলাদেশের প্রতিটি নদীতে পানির প্রবাহ ঠিক রাখতে ড্রেজিং মাস্টারপ্ল্যানের আওতায় একটি গাইড লাইন করারও সুপারিশ করেছে।

রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য পানি সম্পদ আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং অনুপম শাহজাহান জয় বৈঠকে অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ