ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের বিরুদ্ধে সরকার রিভিউ আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, রায়ের সঙ্গে একমত পোষণ না করলেও রায়কে শ্রদ্ধা করেন তারা। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আদালত অবমাননা হয় না, এরকম প্রতিক্রিয়া দেখানো যাবে। কমিশন গঠন মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: