জাতীয়

হজ যাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ রোববার পর্যন্ত

হজ যাত্রী
হজ যাত্রী

সৌদি দূতাবাস হজ যাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ রোববার পর্যন্ত বাড়িয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হজ ক্যাম্পের পরিচালক বলেন, যাত্রী সংকটে আজ আরও একটি ফ্লাইট বাতিলের পাশাপাশি দুটি ফ্লাইটের সূচি পরিবর্তন করা হয়েছে। সৌদি আরবের কোটা অনুযায়ী, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে যাবার সুযোগ পাবেন আর মোট ভিসা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪২২ জন। হিসাব অনুযায়ী, এখনো ৪ হাজার ৭৭৬ জনের ভিসার আবেদন করা হয়নি। নিবন্ধিতদের মধ্যে ৭৩ হাজার ৪৫ জন মুসল্লি এরই মধ্যে সৌদি আরবে গেছেন।

এদিকে, ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে হজযাত্রার শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯টি ফ্লাইট বাতিল হয়ে যায়। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ আগস্ট ঈদ হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ আগস্ট ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট চালাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ