জাতীয়

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের বিস্তৃত ছিল দেশের বাইরেও

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের জাল বিস্তৃত ছিল দেশের বাইরেও— এ ষড়যন্ত্রীদের আন্তর্জাতিক সংযোগের অনেকটাই কেন্দ্রীভূত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসনে।

ঢাকায় মার্কিন দূতাবাসে খুনিদের আনাগোনার পাশাপাশি কুচক্রীদের হালহকিকত সেসময় প্রেসিডেন্ট নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের জানার মধ্যেই ছিল। খুনিচক্র তাদের যোগাযোগ-চেষ্টায় পাকিস্তান ও তাদের মিত্র চীন এবং মধ্যপ্রাচ্যের নানা দেশকেও সঙ্গে পেয়েছিল।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির ক্রীড়ণকরা স্বাধীনতার পরও দমে যায়নি। পাকিস্তান ও তাদের এদেশীয় রাজনৈতিক-সামরিক দোসর, মিত্ররা তৎপর ছিল নানা ষড়যন্ত্রে। তারাই গড়ে তোলে কুচক্রী ও ঘাতকচক্র। লক্ষ্য বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করা।

এর প্রমাণ মেলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই মোশতাক সরকারের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ঘোষণা। নগদ সহায়তা পাঠানোরও কথাও জানায় তারা।

আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটনে দেশীয়-আন্তর্জাতিক চক্রান্তের প্রেক্ষিতও দেশ গঠনে বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নের শুরুতেই। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে বঙ্গবন্ধু ব্যাপক তৎপর ছিলেন। যে কারণে খুব দ্রুতই জাতিসংঘের সদস্য-রাষ্ট্রভূক্ত হয় বাংলাদেশ।

এ ঘটনা ছিল মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থনকারী মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমান। এর প্রতিশোধ নিতেই কিসিঞ্জার বঙ্গবন্ধুকে হত্যার নানা ষড়যন্ত্র লিপ্ত হন।

পাক-মার্কিন আন্তর্জাতিক এই ষড়যন্ত্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের অনেক দেশও সম্পৃক্ত ছিলো আর আন্তর্জাতিক সহযোগিতা ছিলো বলেই খুনি মোশতাক-ফারুক-রশীদ গং বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র খুব সহজে বাস্তবায়ন করতে পারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ