জাতীয়

ট্রেনের ২৮ আগস্টের টিকিট বিক্রি হচ্ছে

ট্রেনের ২৮ আগস্টের টিকিট বিক্রি হচ্ছে
ট্রেনের ২৮ আগস্টের টিকিট বিক্রি হচ্ছে

অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে আজ শনিবার ঈদে ঘরমুখী মানুষের ভিড় আরও বেড়েছে।

শনিবার দেয়া হচ্ছে ২৮ আগস্টের টিকিট— ২৩টি কাউন্টার থেকে এই টিকিট দেয়া হচ্ছে। এর মধ্যে দুটি কাউন্টার নারী ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ২৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অগ্রিম টিকিট নেয়ার পর যাত্রার সময় পরিবর্তন করা যাবে না। একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হচ্ছে।

সকালে টিকিট কাটতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরবঙ্গে বন্যার কারণে সড়কের অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাই বাসে ভ্রমণে দুর্ভোগের আশঙ্কায় সংশ্লিষ্ট যাত্রীরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এ কারণে কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারে অগ্রিম টিকিটের জন্য মানুষের ভিড় বেড়েছে।

রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ সারি। সকাল ৮টটায় কাউন্টারগুলো খোলা হয়। টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক টিকিট-প্রত্যাশী মানুষকে আনন্দ প্রকাশ করেন।

রেলস্টেশনে টিকিট কালোবাজারি হচ্ছে না বলে দাবি করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সাদাপোশাকে পুলিশ টহল দিচ্ছে। এখন পর্যন্ত কাউকেই আটক করা হয়নি।

এদিকে, সকাল সাড়ে ৬টা থেকে গাবতলী বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারের ঈদের দ্বিতীয় দিনের আগাম টিকিট বিক্রি চলছে। বৃষ্টি, বন্যায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত থাকায় বাস কাউন্টারগুলোতে এবার তেমন ভিড় দেখা যাচ্ছে না। তবে যারা বাসে যেতে চাইছেন তাদের মধ্যে বেশিরভাগই ৩০ ও ৩১ আগস্টের টিকিট চাইছেন।

যাত্রীরা অভিযোগ করছেন, টিকিট থাকতেও সব টিকিট এখনই দিচ্ছে না কাউন্টার কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ