জাতীয়

বিচারপতিরা কখনোই অনুরাগের বশবর্তী হতে পারেন না: খায়রুল হক

এবিএম খায়রুল হক
এবিএম খায়রুল হক

সংসদ ও সরকারের প্রতি বিরাগ থেকে যদি প্রধান বিচারপতি এসকে সিনহা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়ে থাকেন তবে তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এ মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'জাতীয় শোক দিবস, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

খায়রুল হক বলেন, বিচারপতিরা কখোনোই অনুরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে পারেন না।

তিনি বলেন, যে জজসাহেব অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে যদি আপনারা অনুরাগ বা বিরাগ বলে মনে করেন আপনারা... যেগুলো আমি বললাম, পার্লামেন্ট ইজ ইমম্যাচিওর, ডেমোক্রেসি ইজ ইমম্যাচিওর, পার্লামেন্ট আমাদের ডাইরেকশন শোনেনি এই কথাগুলো যদি অনুরাগ বিরাগের মধ্যে চলে আসে তাহলে সেই জজ সাহেবের পজিশনটাই বা কী হবে।

আর সেই বিচারপতির অবস্থানটাই কি হবে বলে প্রশ্ন রাখেন তিনি।

রায়ে যদি কোনো অনুরাগ বিরাগ থাকে তাহলে বিচার প্রক্রিয়ার কোনো অর্থ থাকে না বলে মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধারবিচারপতি বলেন, তিনি ওথ বাউন্ড থাকছেন কি না, সেটাও আপনারা বিচার- বিবেচনা করে দেখুন। আমি পয়েন্ট আউট করে দিলাম। ওথ ভঙ্গ হলে কী হতে পারে? আপনারা জানেন কী হতে পারে।

এছাড়া আইন কমিশনের কাজের ব্যাখ্যা তুলে ধরে খায়রুল হক আরো বলেন, যেহেতু আইন নিয়ে গবেষণা করা তাদের কাজ, সেহেতু আদালতের এই রায় তাদের গবেষণার মধ্যেই পড়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ