জাতীয়

জঙ্গি আব্দুল্লাহকে প্রয়োজন হলে দেশে ফিরিয়ে আনা হবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ভারতের জাতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার জঙ্গি আব্দুল্লাহকে প্রয়োজন হলে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় তিনি আরো জানান, হলি আর্টিজানের হামলা মামলার নির্ভুল চার্জশিট দিতে সময় লাগছে।

তিনি আরো বলেন, একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলো তারাই ৭৫ ও ২১শে আগস্ট হামলার ঘটনা ঘটিয়েছে।

শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিআরটিসির কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায় লুকিয়ে আছে তা সনাক্ত করা হয়েছে— ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

এ সময় মন্ত্রী আরো বলেন, হলি আর্টিজান হামলায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে—এ মামলার তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতে গ্রেপ্তার আব্দুল্লার বিচার হবে সে দেশের আইন অনুযায়ী— তবে প্রয়োজন হলে তাকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ