জাতীয়

বন্যায় দেশের ১৪ জেলায় এ পর্যন্ত ৯৩ জনের মৃত্যু

বন্যায় দেশের ১৪ জেলায় এ পর্যন্ত ৯৩ জনের মৃত্যু
বন্যায় দেশের ১৪ জেলায় এ পর্যন্ত ৯৩ জনের মৃত্যু

টানা কয়েকদিনের বন্যায় দেশের ১৪ জেলায় এ পর্যন্ত ৯৩ জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল।

আর মোট ২৭ জেলার অর্ধকোটি মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে—এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরগুলোতে দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার বিকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এদিকে, বন্যা পরিস্থিতি আগামী ২৯ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বন্যা কবলিত এলাকার খোঁজ খবর নেয়া হয়। এতে দেখা যায়, সরকারি হিসাবে দেশের মোট ২৭টি জেলার ১৫৪টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় ৬ হাজার ৬৮০টি গ্রামের ১৩ লাখ ২২ হাজার ২৮১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৭ লাখেরও বেশী। এদের মধ্যে ১৪ জেলার ৯৩জন বন্যার কারণে মারা গেছেন বলে তথ্য তুলে ধরা হয়।

এ পরিস্থিতি সামাল দিতে ৯৪১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। ৩১ কিলোমিটার রাস্তা আর ৩৫ কিলোমিটার বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। আর আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে পানির নিচে।

শিক্ষা সচিব সোহরাব হোসেন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর অতিরিক্ত পাঠদানের মাধ্যমে এ ক্ষতি কাটিয়ে উঠতে হবে।

আর এ পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ নেয়ার কথা তুলে ধরেন দুর্যোগ সচিব শাহ কামাল।

পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন তিনি।

আর এ পরিস্থিতি আগামী ২৯ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ।

তিনি বলেন, ভারতে এখনও ১ কোটি মানুষ পানিবন্দি— সে পানি বাংলাদেশের ওপর দিয়েই প্রবাহিত হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ