অল্প সময়ে বিপুল সংখ্যক হজযাত্রী পরিবহনের চ্যালেঞ্জের মুখে আজও-রোববার যাত্রী সঙ্কটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।
এছাড়া বিমানের আরো একটি ফ্লাইট বিলম্বিত হবে বলে জানা গেছে। এ পর্যন্ত বিমানের ২৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, আজ সকাল ৮টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত হজ যাত্রীদের নিয়ে ১০টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি আরব গেছেন ৮৪ হাজার ৫৪৬ জন হজ যাত্রী। শেষ নয়দিনের মধ্যে জেদ্দায় পাঠাতে হবে আরো ৪২ হাজার ৬৫২ জনকে।
এদিকে, এক দফা সময় বাড়ানোর পর আজই সৌদি দূতাবাসে ভিসার জন্য আবেদনের সময় শেষ হচ্ছে। এরপরই চূড়ান্ত হবে কেউ বাদ পড়ছেন কি না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: