কমলাপুর রেলস্টেশন থেকে তৃতীয় দিনের মত-রোববার ট্রেনের আগাম টিকিট বিক্রি হয়েছে।
দেয়া হয়েছে ২৯ আগস্টের আগাম টিকিট। ধীর গতিতে টিকিট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা।
প্রশাসনিক তৎপরতা নেই উল্লেখ করে লাইন মেনে টিকিট দেয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে অনেকের।
তবে রেল কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনেই সব কিছু হচ্ছে বলে দাবি তাদের।
এদিকে, গাবতলী ও কল্যাণপুরে বাসের আগাম টিকিট বিক্রি চলছে। তৃতীয় দিনেরমত সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে রেল কর্তৃপক্ষ। টিকিটের জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন টিকিট প্রত্যাশীরা।
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বিরক্তি প্রকাশ করেন অনেকে। টিকিট প্রদানের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হচ্ছে বলে অভিযোগ তাদের।
লাইন মেনে টিকিট দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করছেন অনেকে। তবে এত কষ্টের পরও টিকিট পাওয়া মানেই আনন্দের।
এছাড়া আজ থেকে পাওয়া যাচ্ছে লঞ্চের টিকিট।