শুধু স্বপ্ন দেখলেই হবে না— স্বপ্ন বাস্তবায়নে নিজের, পরিবারের এবং দেশের ভবিষ্যত রচনা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রোববার বিকেলে ইডেন মহিলা কলেজে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে, সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই দেশের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম আর ত্যাগের ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান।
স্বপ্ন বাস্তবায়নে নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার নির্দেশনা দিয়ে রাষ্ট্রপতি বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারলেই, বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান দেখানো হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: