জাতীয়

পাসপোর্ট সেবা নিয়ে টিআইবির প্রতিবেদন খতিয়ে দেখা হবে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশে পাসপোর্ট সেবা নিতে গিয়ে বেশিরভাগ সেবাগ্রহীতা অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছেন বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে— তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বৈঠকের শেষে ব্রিফিং এ একথা বলেন।

তিনি বলেন, অনেক ক্ষেত্রেই টিআইবির গবেষণার সত্যতা খুঁজে পাওয়া যায় না, তবুও এ প্রতিবেদনের খোঁজ তার মন্ত্রণালয় করবে।

বৈঠকে দেশব্যাপী জঙ্গি দমনে কার্যক্রম আরও জোরদারের বিষয় গুরুত্ব দেয়া হয়। মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জঙ্গীদের অর্থায়নের উৎস খুজে বের করার পাশাপাশি দেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের প্রতিও নজরদারি করার নির্দেশনা দেন তিনি।

গত বছরের ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ৮ দিন সময়কালের এক সংক্ষিপ্ত গবেষণায় পাসপোর্ট সেবা পেতে মানুষের হয়রানি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির বিষয় তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। ওই প্রতিবেদনে বলা হয় পাসপোর্ট সেবা পেতে ৫৫ দশমিক শূণ্য ২ শতাংশ মানুষ হয়রানি ও দুর্নীতির শিকার হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ