পাসপোর্ট করতে গিয়ে সেবা গ্রহীতারা সবচেয়ে বেশি দুর্নীতি ও হয়রানির শিকার হন পুলিশি ভেরিফিকেশনে। এ জন্য পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন বাতিলের দাবি জানিয়েছে সংস্থাটি।
সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে ‘পাসপোর্ট সেবায় সুশাসন: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
একইসঙ্গে পাসপোর্ট ফরমে সত্যায়ন ও প্রত্যয়নের বিধান বাতিলেরও সুপারিশ করেছেন তারা। তবে ২০১৫ সালের তুলনায় এই খাতে দুর্নীতি কিছুটা কমেছে বলে টিআইবি জানিয়েছে।
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় দেড় হাজার পাসপোর্ট গ্রহীতার ওপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পাসপোর্টের আবেদনপত্র সংগ্রহ, পূরণ, সত্যায়ন ও প্রত্যয়ন, জমা দেওয়া, পুলিশি ভ্যারিফিকেশন, পাসপোর্ট বিতরণসহ নানা পর্যায়ে গ্রহীতাকে কী কী ধরণের সীমাবদ্ধতা, দালালদের দৌড়াত্ম্য, অনিয়ম ও দুর্নীতির ভোগান্তি পোহাতে হয় তার চিত্র তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিবেদনে।
এ হয়রানি বন্ধ করতে পুলিশ ভ্যারিফিকেশন , আবেদনপত্র সত্যায়ন ও প্রত্যয়নের বিধান বাতিলসহ ১২ দফা সুপারিশ করেছে টিআইবি।
সেইসঙ্গে পাসপোর্ট অধিদপ্তরে জনবল সংকট, কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার ঘাটতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।