জাতীয়

প্রধান বিচারপতি সংসদকে হেয় করেছেন: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি সংসদকে হেয় করেছেন— তিনি সংসদ নিয়ে প্রশ্ন তুলতে পারেন না বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সমালোচনার মুখে তার সরে যাওয়া উচিত ছিল।

কথায় কথায় তার ৭১-এ পরাজিত পাকিস্তানের প্রসঙ্গ উত্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এর বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দেন

তিনি আরো বলেন, গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতাদের হত্যার মাধ্যমে স্বাধীনতার সপক্ষ শক্তিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা ছিল। গ্রেনেড হামলার আলামত নষ্ট করে দেয়ার চেষ্টা করেছিল জোট সরকার।

ষোড়শ সংশোধনীর রায়ের সমালোচনার করে শেখ হাসিনা বলেন, রায়ে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাননি আপিল বিভাগের বিচারপতিরা। প্রধান বিচারপতি তাদের সে সুগোগ দেননি।

প্রধান বিচারপতি বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। তাদের যুদ্ধ করে হারিয়ে দিয়েছে বাঙালিরা।

এ সময় এ ধরনের তুলনা করার বিচার জনগণের ওপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ