কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন বুধবার সম্পন্ন হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
নায়করাজের দাফনের সময় তার বড় ছেলে বাপ্পারাজ, পরিবারবর্গ ও অভিনয় জগতের অনেকে উপস্থিত ছিলেন। শুক্রবার গুলশানের আজাদ মসজিদে প্রয়াত এই অভিনেতার কুলখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত সোমবার রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এরপর মঙ্গলবার সকালে এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রয়াত এ শিল্পীকে শেষবারের মতো বিদায় জানান অভিনেতা, শিল্পী, মন্ত্রী-রাজনীতিকসহ সর্বস্তরের মানুষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: