জলবায়ু তহবিল ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড-পাউবোর ৬টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
বুধবার দুপুরে রাজধানীর টিআইবির কার্যালয়ে জলবায়ু অর্থায়ন বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ৬টির মধ্যে ৪টি প্রকল্পের অনুমোদনের বিভিন্ন পর্যায়ের অনৈতিক প্রভাব কাটানো হয়েছে।
জাতীয় পর্যায়ে নৈতিকতা কমিটি গঠিত হলেও মাঠপর্যায়ের এ কমিটির কোনো কার্যক্রম গবেষণা প্রকল্প এলাকায় পাওয়া যায়নি।
এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রকল্প বাস্তবায়ন করা হয়নি বলেও উল্লেখ আছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: