রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদুন।
বুধবার বঙ্গভবনে এ সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি ইইউ'র সঙ্গে বাংলাদেশের সম্প্রসারিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আহ্বান জানিয়েছেন। তিনি ইইউ'র সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
ভবিষ্যতে এই সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। পিয়েরে মায়াদুন তার দায়িত্ব পালনের সময় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: