জিলহজ মাসের চাঁদ দেখা গেছে— আগামী ২ সেপ্টেম্বর শনিবার সারাদেশ উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে আয়োজিত সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।
এদিকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আর ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
সৌদি আরবের সুপ্রিম কোর্টের এ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ আগস্ট ফজর থেকে শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে। সে অনুযায়ী সৌদি আরবে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: