হজ এজেন্সিগুলোর গাফিলতিতে এখনো ভিসা হাতে পাননি প্রায় ১ হাজার হজ যাত্রী। হজ ফ্লাইটের জন্য নির্ধারিত সময় কমে আসার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের হজ যাত্রা।
এ পর্যন্ত ভিসা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২০৫ জন। তাদের মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ৪ হাজার হজ যাত্রী। বাংলাদেশ থেকে এখনো ২৩ হাজারের বেশি যাত্রী জেদ্দায় যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। দুটি এয়ারলাইন্সের ফ্লাইটে সাড়ে ৩ হাজারের মতো যাত্রী পরিবহনের কথা রয়েছে। সকাল থেকে এ পর্যন্ত বিমানের একটি ও সৌদির ২টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে।
এদিকে, বাড়তি টাকা আদায়সহ হজযাত্রীদের নানাভাবে হয়রানির অভিযোগে গতকাল ৫০টি এজেন্সিকে তলব করে হজ অফিস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: