মিয়ানমারের সংঘাতপীড়িত রাখাইন রাজ্যে সেনা তৎপরতা বাড়ানোয় বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে সাড়ে ৩ হাজার রোহিঙ্গা।
বাংলাদেশে অবস্থানরত কয়েকজন রোহিঙ্গা নেতা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তারা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে কক্সবাজারের নাফ নদীর কাছে জনাকীর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চাপ আরো বেড়েছে। শরণার্থী ক্যাম্পে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।
বিজিবি ও কোস্টগার্ড জানিয়েছে, চলতি সপ্তাহে শিশুসহ ৩১ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে তারা।
এদিকে, গতকাল মিয়ানমার সরকারের কাছে রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে আনান কমিশন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: