জাতীয়

যোগাযোগখাতে হিমশিম খেলেও সঠিক বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: অর্থ প্রতিমন্ত্রী

এম এ মান্নান
এম এ মান্নান

যোগাযোগখাতে অর্থ অনুমোদন, অর্থায়ন ও ব্যয় হচ্ছে ঠিকই কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

রোববার সকালে বুয়েটে এ সংক্রান্ত আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি আরো জানান, হিমশিম খেলেও এসব ক্ষেত্রে সঠিক বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

সড়ক নিরাপত্তা ও ব্যবস্থাপনা উন্নয়নে বিচ্ছিন্নভাবে অনেক কাজ হলেও সড়ক দুর্ঘটনা ও এ সংক্রান্ত অব্যবস্থাপনা, সঠিক মনিটরিংয়ের অভাব এবং দক্ষ ও নিরাপদ চালকের অভাবে এসব কর্মকাণ্ড ফলপ্রসু হচ্ছে না বলে মনে করছে দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট-এআরআই।

রোববার সকালে বুয়েটে এ সংক্রান্ত এক সেমিনারে মূল প্রবন্ধে এআরআই পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন জানান, সড়ক সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা, পরিকল্পনার সঙ্গে প্রযুক্তির সমন্বয়হীনতা আর প্রকৃত তথ্য উপাত্তের সঠিক গবেষণা না থাকার কারণে দুর্ঘটনা হ্রাস ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাধা হিসেবে কাজ করছে।

গতি নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি দুর্ঘটনা পরবর্তী সুষ্ঠু ও তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সড়ক ও জনপদ বিভাগ, হাইওয়ে পুলিশ, ফায়ার র্সাভিস এবং বিআরটিএ'র সমন্বয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান এরআরআই পরিচালক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ