জাতীয়

উস্কানিতে প্রভাবিত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অস্বচ্ছল ২৬৪ শ্রমিক পরিবারকে অর্থসহায়তা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এ প্রতিষ্ঠান থেকেই আপনি আপনার জীবন-জীবিকার সুযোগ পাচ্ছেন, আপনি অর্থ উপার্জন করছেন সেটা যাতে ভালোভাবে চলতে পারে অন্য কারও, বাইরের উসকানিতে যেন কোনোরকম দুর্ঘটনা সেখানে না ঘটে, সেটা বিশেষভাবে দেখতে হবে সবাইকে।

এ সময় তৈরি পোশাক খতের উন্নয়নে শ্রমিকদের কল্যাণে বিশেষ দৃষ্টি দিতে গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানান ধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এরাইতো (শ্রমিক) আপনাদের কারখানা চালায় আপনারা আজ যা কিছু উপার্জন করেন, তা এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে, সেই কথাটা সব সময় মনে রাখবেন।

তিনি শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং কোনো রকম উসকানিতে প্ররোচিত না হওয়ার পরামর্শ দেন শ্রমিকদের।

শেখ হাসিনা বলেন, শ্রমিক ভাই-বোনদের বলব, যে প্রতিষ্ঠান আপনাদের রুটি-রুজির ব্যবস্থা করে, আপনাদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করে, সেই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চলে, সে দায়িত্বটাও কিন্তু আপনাদের শ্রমিকদের।

শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য কিছু বেসরকারি উন্নয়ন সংস্থাকে দায়ী করেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং বিজিএমইএয়ের সভাপতি সিদ্দিকুর রহমানও বক্তব্য দেন এ অনুষ্ঠানে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ