যাদের ভিসা হয়েছে তারা শেষ মুর্হূতেও হজে যেতে পারবেন বলে জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
ব্যাংকিং সেবা, ভিসা সমস্যা সমাধানে যা যা করণীয় শেষ মুর্তূতে হলেও তা সমাধান করতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছেন হাবের মহাসচিব শাহাদত হোসেন তসলিম।
বেশ কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ায় থানায় সাধারণ ডাইরি করা হয়েছে বলে জানান তারা।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট ছেড়ে যাবার কথাও জানায় হজ কর্তৃপক্ষ।
হজ ফ্লাইট বাতিলে হজ এজেন্সি হাবের কোনো দায় ছিল না বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন হাবের মহাসচিব।
ধর্ম মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ও প্রশিক্ষণের নামে টাকা আদায়ের অভিযোগ তোলেন হাবের মহাসচিব।
নানা ভোগান্তির পর শেষ মুর্হূতে নড়েচড়ে বসেছে হজ কর্তৃপক্ষ। হজের জন্য যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে টাকা জমা দিয়েছেন তাদের বিভিন্ন অভিযোগ প্রথমে আমল নেয়নি এজেন্সিগুলো।
ভিসা প্রসেসিং, মোয়াল্লেম ফি বৃদ্ধির কারণে নিদির্ষ্ট তারিখে হজে যেতে পারেননি অনেকে। যাত্রীর স্বল্পতায় বেশ কয়েকবার হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলামেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
শেষ মুর্হূতে এসে হজ কর্তৃপক্ষ বলছে যে সব যাত্রী এখনো যেতে পারেননি তারা ২৮ আগস্টের মধ্যেই বাংলাদেশ ছেড়ে যেতে পারবেন তারা।
হজ যাত্রীদের ভোগান্তি কমাতে আগে থেকে কোনো ব্যবস্থা কেন নেয়া হয়নি এমন প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারেনি হাবের মহাসচিব।
তবে যে সব হজ এজেন্সির অনিয়মের কারণে যাত্রীদের ভোগান্তি হয়েছে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।
আর সংবাদ সম্মেলন ডেকে হাবের মহাসচিব জানিয়েছেন,হজ যাত্রীদের সহায়তায় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
হজ ফ্লাইট বাতিল এবং অন্যান্য ব্যাপারে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে মনে করেন তিনি।