জাতীয়

রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না

মেজর জেনারেল আবুল হোসাইন
মেজর জেনারেল আবুল হোসাইন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে দেশ ছেড়ে আসা রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না— বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসাইন। সোমবার সকালে বিজিবি সদরদপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। তবে কিছু জায়গা দিয়ে এখনো রোহিঙ্গারা প্রবেশের চেষ্টা করছে। রোহিঙ্গারা যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য পুরো সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। অনুপ্রবেশকারী অনেককেই এরইমধ্যে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধন করেন মেজর জেনারেল আবুল হোসাইন।

এদিকে, মিয়ানমারে নতুন করে সহিংসতার পরিপ্রেক্ষিতে, অসংখ্য রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে এবার কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কঠোর নজরদারির পাশাপাশি সীমান্তে জনবলও বাড়ানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ