জাতীয়

কোরবানির ঈদের চাপ নিতে পারবে না চামড়া শিল্প নগরী

চামড়া শিল্প নগরী
চামড়া শিল্প নগরী

কোরবানির ঈদের পুরো চাপ নিতে পারবে না সাভার চামড়া শিল্প নগরী— সিইটিপির চারটি মডিউল পুরোপুরি চালু করা হলেও, তা আড়াই হাজার লিটারের ওপর বর্জ্য শোধন করতে পারবে না। এ অবস্থায় দুষিত বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার সকালে রাজধানীর সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনোমিক মডিউল-সানেম আয়োজিত এক সেমিনারে এমন আশংকা উঠে আসে। সাভার পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরীর পুরো ডিজাইনই ত্রুটিপুর্ণ বলে মনে করেন অনেকে।

সানেমের চেয়ারম্যান তার গবেষণা প্রবন্ধে বলেন, গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার পর, হাজারীবাগে আর কোন ট্যানারি উৎপাদনে নেই আর সাভার পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরীতে এখন ৭৭টি কারখানা চালু আছে। সেখানে সিইটিপির ৪টি মডিউলের মধ্যে ২ টি দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার কিউবিক মিটার বর্জ্য পরিশোধন করা হচ্ছে।

বাকি ২টি চালু হলে মোট সক্ষমতা দাড়াবে ২৫ হাজার কিউবিক মিটার। আর কোরবানি ঈদে এ বর্জ্যের পরিমাণ এর চেয়ে কয়েকগুন বেশি হবে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।

সলিড বর্জ্য পরিশোধনের কোন ব্যবস্থা সাভারে নেই। ক্রমো রিকভারি ইউনিটও ক্রুটিপূর্ণ। তাই এ শিল্পনগরীতেও পরিবেশ দুষণ রক্ষা করা যাবে না বলেও আশংকা ট্যানারি শিল্প সংশ্লিষ্টদের।

তবে তাদের এ দাবির সঙ্গে একমত নন, চামড়া শিল্প নগরীর সাবেক এই প্রকল্প পরিচালক। তারমতে, ডিজাইনে কোন সমস্যা নেই। তবে, পিক সিজনে যে সব বর্জ্য শোধন করার সক্ষমতা নেই-সেকথা স্বীকার করলেন তিনি।

এ অবস্থায়, পুরো বিষয়টি দেখভাল করার জন্য, একটি বিশেষ কমিটি করার সুপারিশ করেছেন আলোচকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ