আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের অভ্যন্তরীন খাদ্য ঘাটতি ২০ লাখ মেট্রিক টন। এ বিশাল ঘাটতি মেটাতে কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তথ্য তুলে ধরা।
বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিং বলেন, এবার বন্যা, জলাবদ্ধতায় দেশের ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খাদ্যশস্য আমদানির কারণে যাতে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
এছাড়া বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কৃর্তপক্ষ এবং খুলনা উন্নয়ন কৃর্তপক্ষ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর বাইরে মন্ত্রিসভার শুরুতে নায়করাজ রাজ্জাক, যশোর পাঁচ আসনের সংসদ খান টিপু সুলতান এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।