জাতীয়

শেষ পর্যন্ত যেতে পারলেন না ৩৯৭ জন হজ যাত্রী

 হজ যাত্রী
হজ যাত্রী

নানা জটিলতার পর বাংলাদেশের অধিকাংশ হজ যাত্রী এবার সৌদি আরব যেতে পারলেও শেষ পর্যন্ত যেতে পারলেন না ৩৯৭ জন। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন ভিসা না হওয়ার কারণেই এরা এবার যেতে পারবেন না।

সোমবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হজ এজেন্সিগুলোর প্রতারণার কারনেই এবার হজযাত্রায় পদে পদে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার হজযাত্রার শেষ দিন। সরকারি-বেসরকারি উদ্যোগে এবার মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ জনের সৌদি আরবে হজ করতে যাওয়ার কথা। অনেক ঝুট-ঝামেলা পেরিয়ে ১ লাখ ২৭ হাজার ১০৩ জন হজে যেতে পেরেছেন বলে তথ্য দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী।

নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, এবার সৌদি সরকার ঘোষিত অতিরিক্ত মোয়াল্লেম ফি, ই-ভিসা আর তার ওপরে বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সীমাহীন অনিয়ম ও কোনো কোনো এজেন্সীর প্রতারণার কারণে হজ যাত্রায় পদে পদে বিঘ্ন ঘটেছে।

আর এ জটিলতার কারণে বিমান বাংলাদেশ ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স মিলে সমান সমান যাত্রী পরিবহনের কথা থাকলেও শেষ পর্যন্ত বিমান বাংলাদেশকেই সবচেয়ে বেশী ক্যাপাসিটি লস দিতে হয়েছে। মোট ফ্লাইটের ২৪টি- বাতিল করতে হয়েছে বিমানকে। আর সৌদিয়ার ৪টি ফ্লাইট। এ তিক্ত অভিজ্ঞতা নিয়েও হজের ফিরতি যাত্রা নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করেন বিমান মন্ত্রী।

তবে যেসব হজ এজেন্সি যাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ