জাতীয়

মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশের

মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশের
মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশের

মিয়ানমারের ইসলামি জঙ্গি, আরাকান আর্মি ও অন্য যে কোনো শক্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন মিয়ানমার চার্জ দ্য অ্যাফেয়ার্স। এ সময় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্স অং মিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের ব্যাপারে মিয়ানমারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে মিয়ানমারের যে উদ্বেগ রয়েছে, তা দূর করতে দেশটির সহযোগিতা চায় বাংলাদেশ।

এছাড়াও মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর নিজেদের সন্ত্রাসীদের বাঙালি হিসেবে অভিহিত করায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি মিয়ানমারকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ