জাতীয়

বাসে অতিরিক্তি ভাড়া নেয়া হলে ব্যবস্থা: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বাসে অতিরিক্তি ভাড়া নেয়া হলে টিকিট কাউন্টার বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীতে মঙ্গলবার দুপুরে সায়েদাবাদ বাসটার্মিনালে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কাল-বুধবার থেকে মহাসড়কে ভারী যান চলাচল করলে ব্যবস্থা নেয়া হবে।

রাস্তার কারণে মহাসড়কে যানজট হবে না বলে –এ কথা উল্লেখ করে সেতুমন্ত্রীওবায়দুল কাদের বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হয়েছে।

আগামীকাল থেকে মহাসড়কে ভারী যানবাহন চলবে না –আর কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে কাউন্টার সিলগালা করে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

দুপুরে যাত্রাবাড়ী ও কাঁচপুর আটলেন মহাসড়কের পাশে কোরবানির পশুরহাট সংলগ্ন সড়ক ও যানজট প্রবণ এলাকা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর তিনি সায়দাবাদ বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনের কাউন্টার ঘুরে দেখেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানজট অনেকাংশেই কমে এসেছে তবে কোরবানির পশুবাহী ট্রাকের জন্য কিছুটা যানজট সৃষ্টি হতে পারে।

বাস কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ভারি যানবাহন মহাসড়কে চলতে দেখলে তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ