মিয়ানমারের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে মঙ্গলবার, বালুখালী থেকে ঘুনধুম পর্যন্ত 'বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক বর্ডার রোড নির্মান' নামে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এটি নির্মান হলে, চীন থ্যাইল্যান্ডসহ দক্ষিণ পুর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বাড়বে বলে আশা করছে সরকার।
চলতি অর্থবছরের ৪র্থ সভায়, ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই ৯টি প্রকল্পের প্রাথমিক ব্যয় হিসেব করা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। আপস.
একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের ৩য় পর্যায় একনেক অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ পুর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য মিয়ানমারের সঙ্গে সরাসরি সড়ক যোগযোগ স্থাপন করতে, কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে মিয়ানমারের সীমান ঘেষা বান্দরবনের নাইখংছড়ি উপজেলা পর্যন্ত সড়ক নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
এর পাশাপাশি বঙ্গবন্ধুর সেতুর পুর্বপ্রান্ত থেকে নলকা পর্যন্ত বিকল্প সড়কটি ২৬৪ কোটি টাকা ব্যয়ে, ৪ লেনে উন্নীত করার জন্যও একটি প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।