জাতীয়

১৮ হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণা-অনিয়মের অভিযোগ

হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণা-অনিয়মের অভিযোগ
হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণা-অনিয়মের অভিযোগ

যাত্রীরা ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগ এনেছেন। এজেন্সিগুলোর প্রতারণার কারণে ভিসা হওয়া সত্ত্বেও তারা যেতে পারেননি বলে ধর্ম মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেছেন ৯৮জন হজযাত্রী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান বলেন, তাদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বেসরকারি এজেন্সির গাফলতির পাশাপাশি এবার নতুন পদ্ধতি ই-ভিসা ও মোয়াল্লেম ফি নির্ধারণও বাংলাদেশি হজ যাত্রীদের বিড়ম্বনায় ফেলেছে। তবে সব জটিলতা কাটিয়ে এবারের ফিরতি হজ নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।

এদিকে, সরকারি-বেসরকারি উদ্যোগ মিলিয়ে এবার প্রায় ১ লাখ ত্রিশ হাজার বংলাদেশির সৌদি আরবে হজ করতে যাওয়ার কথা। কিন্তু নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ১ লাখ ২৭ হাজারেরও বেশী হজে যেতে পারলেও, ৩৬৭ হজযাত্রী এবার যেতে পারছেন না।

আর এর জন্য হজ এজেন্সিগুলোর অনিয়মকেই দুষছেন তারা। ৯৮জন হজযাত্রী ১৮টি এজেন্সির বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ