যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়ার সঙ্গেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের।
এ ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ওই বাসের কাউন্টার বন্ধ করে দেয়ার হুঁশিয়ারা দেন মন্ত্রী।
বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে— সেখানে আপনাদের অভিযোগ জানাবেন।
কাদের বলেন, মহাসড়কে এখন যানজট নেই, বৃষ্টি হলেও এবার মহাসড়কে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়বেন না। রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে।
তিনি বলেন, ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে— যাত্রীদের অতিরিক্ত চাপ হলেই এ বাসগুলো নামানো হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: