আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট সজাগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অর্থ সহায়তা দিতে গেলে তিনি এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য যে এদেশের মানুষ গৃহহারা থাকবে না।
দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার পথে প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া ত্রাণ তহবিলে জমা হওয়া অনুদান দেশের আর্তমানবতার সেবায় কাজে লাগবে বলেও জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: